সাধারণ প্রশ্ন ও উত্তর
পণ্য, অর্ডার, পেমেন্ট, ডেলিভারি কিংবা রিটার্ন সম্পর্কে আপনার প্রয়োজনীয় সব প্রশ্নের উত্তর এখানে পাবেন।
আপনাদের সাধারণ প্রশ্ন
নিচের প্রশ্নগুলো থেকে আপনার প্রয়োজনীয় উত্তর খুঁজে নিন।
পণ্য
পণ্যের মান, মেয়াদ ও ব্যবহার সম্পর্কিত প্রশ্ন
হ্যাঁ। আমরা শুধু অনুমোদিত আমদানিকারক ও ডিস্ট্রিবিউটরের কাছ থেকে কিনি, আর প্রতিটি অর্ডার প্যাক করার আগে মেয়াদ দেখে নিই। অর্ডারের আগে কোনো পণ্যের দেশ, আমদানিকারক বা মেয়াদ জানতে চাইলে কল বা মেসেজ করুন, জানিয়ে দেব।
প্রতিটি অর্ডার প্যাক করার আগে আমরা মেয়াদ দেখে নিই। অর্ডারের আগে তারিখ জানতে চাইলে কল বা মেসেজ করুন।
অনলাইনে নয়। প্রেসক্রিপশনের ওষুধ পণ্যের পেজে চিহ্নিত করা থাকে। প্রেসক্রিপশন নিয়ে কল করুন বা দোকানে আসুন, আমরা সাহায্য করব।
কল বা মেসেজ করুন, আমরা বুঝিয়ে বলব। কোনো অসুখ থাকলে, গর্ভাবস্থায় বা নিয়মিত ওষুধ খেলে আগে ডাক্তারের পরামর্শ নিন। আমাদের দেওয়া তথ্য ডাক্তারি পরামর্শ নয়।
পণ্যের পেজে “আমাকে জানান” চেপে মোবাইল নম্বর দিন। স্টকে এলে SMS করব।
অর্ডার ও পেমেন্ট
অর্ডার, পেমেন্ট ও অর্ডার পরিবর্তন সম্পর্কিত প্রশ্ন
না। শুধু নাম, মোবাইল নম্বর আর ঠিকানা দিলেই হবে। অ্যাকাউন্ট থাকলে আগের অর্ডার দেখা ও আবার অর্ডার করা সহজ হয়।
সারা দেশে ক্যাশ অন ডেলিভারি। অনলাইনে বিকাশে, অথবা SSLCommerz দিয়ে নগদ, রকেট, Visa, Mastercard, Amex বা ইন্টারনেট ব্যাংকিংয়ে দিতে পারেন।
ভুয়া অর্ডার ঠেকাতে ক্যাশ অন ডেলিভারির অর্ডার পাঠানোর আগে আমরা কনফার্ম করে নিই। SMS-এর লিংকে চাপুন (অথবা আমাদের কল ধরুন)। কনফার্ম না হলে অর্ডার পাঠানো হয় না।
হ্যাঁ, কুরিয়ারে দেওয়ার আগে পর্যন্ত। SMS-এর লিংক ব্যবহার করুন অথবা কল করুন।
হ্যাঁ। প্রতিটি পার্সেলে ইনভয়েস থাকে, আর অর্ডারের পেজ থেকে যেকোনো সময় ডাউনলোড করা যায়।
হ্যাঁ। একসাথে ব্যবহারের পণ্য মিলিয়ে কম্বো, আলাদা কেনার চেয়ে কম দামে।
কম্বো অফার দেখুনডেলিভারি
ডেলিভারি চার্জ, সময় ও পার্সেল ট্র্যাকিং
ঢাকা সিটির ভিতরে ৳70, ঢাকার বাইরে ৳130। ৳3,000-এর বেশি অর্ডারে ফ্রি।
অর্ডার কনফার্ম হওয়ার পর সাধারণত ঢাকা সিটির ভিতরে 1-2 দিন, ঢাকার বাইরে 5-7 দিন।
পার্সেল পাঠানোর সময় কুরিয়ারের নাম ও ট্র্যাকিং কোড SMS করি। মোবাইল নম্বর আর অর্ডার নম্বর দিয়েও ট্র্যাক করতে পারেন।
অর্ডার ট্র্যাক করুনহ্যাঁ। রাইডারের সামনে পার্সেল খুলে দেখে নিন। ভুল বা নষ্ট হলে ফেরত দিন, কোনো টাকা লাগবে না।
রিটার্ন
পণ্য ফেরত, পরিবর্তন ও রিফান্ড সম্পর্কিত প্রশ্ন
হ্যাঁ, পণ্য অব্যবহৃত ও সিল করা থাকলে এবং ডেলিভারির 5 দিনের মধ্যে জানালে। খোলা সাপ্লিমেন্ট, কসমেটিকস ও ওষুধ স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে ফেরত নেওয়া হয় না।
রিটার্নের পুরো নিয়ম48 ঘণ্টার মধ্যে ছবিসহ জানান। আমরা বদলে দেব অথবা ডেলিভারি চার্জসহ পুরো টাকা ফেরত দেব।
যোগাযোগ করুনফেরত পণ্য হাতে পাওয়ার পর 10 কর্মদিবসের মধ্যে, আপনার বিকাশ/নগদ, কার্ড বা ব্যাংক অ্যাকাউন্টে।
আপনার অ্যাকাউন্ট
লগইন, পাসওয়ার্ড ও অর্ডার হিস্ট্রি
মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে। অথবা কোড দিয়ে লগইন বেছে নিন, আমরা SMS-এ একটি কোড পাঠাব।
লগইন পেজে পাসওয়ার্ড ভুলে যাওয়ার লিংকে চাপুন। SMS-এ কোড পাঠাব, সেটা দিয়ে নতুন পাসওয়ার্ড দিন।
হ্যাঁ। একই মোবাইল নম্বর দিয়ে লগইন করুন বা অ্যাকাউন্ট খুলুন, আগের অর্ডারগুলো নিজে থেকেই চলে আসবে।
কোনো প্রশ্ন পাওয়া যায়নি!
অন্য কোনো শব্দ দিয়ে আবার খুঁজুন।
আপনার প্রশ্নের উত্তর খুঁজে পাননি?
আমাদের কাস্টমার কেয়ার টিমের সাথে কথা বলুন। আমরা আপনাকে সাহায্য করতে প্রস্তুত।